Logo
Logo
×

জাতীয়

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তান সমঝোতা স্মারক স্বাক্ষর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:১৮ পিএম

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তান সমঝোতা স্মারক স্বাক্ষর

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (৮ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দুই দেশ মাদক পাচার ও অর্থপাচার রোধে তথ্য আদান-প্রদান, কারিগরি সহায়তা এবং যৌথ গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী সংগঠন এবং নতুন পাচার রুট ও পদ্ধতি সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করা হবে।

চুক্তির উল্লেখযোগ্য দিকগুলো হলো—

তথ্য আদান-প্রদান: পাচারকারী ব্যক্তি, অপরাধী সংগঠন ও নতুন লুকানোর কৌশল বিষয়ে নিয়মিত তথ্য বিনিময়।

যৌথ কার্যক্রম: গোয়েন্দা সংস্থার সহযোগিতায় সমন্বিত অভিযান ও ‘কন্ট্রোলড ডেলিভারি অপারেশন’।

প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি: কর্মকর্তাদের প্রশিক্ষণ, পুনঃপ্রশিক্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বিনিময়।

প্রযুক্তিগত সহায়তা: লুকানো মাদক শনাক্তে প্রযুক্তি ও স্নিফার ডগ ব্যবহারের অভিজ্ঞতা বিনিময়।

ফোকাল পয়েন্ট নির্ধারণ: বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানে এএনএফ ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে।

গোপনীয়তা রক্ষা: আদান-প্রদানকৃত সব তথ্য কঠোরভাবে গোপন রাখা হবে।

চুক্তিটি স্বাক্ষরের দিন থেকে ১০ বছরের জন্য কার্যকর থাকবে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে মেয়াদ বাড়ানো যাবে। উভয় দেশ আশা করছে, এ সহযোগিতা জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন