Logo
Logo
×

জাতীয়

জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৩:৪৫ পিএম

জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুন মাসে চীন অথবা ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুনে বন্ধুত্বপূর্ণ দেশ চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় এবং ওই দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচির সঙ্গে মিলিয়ে সফরসূচি চূড়ান্ত করার কাজ চলছে।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে যদি পুশইন ঘটে, তবে বাংলাদেশও তার উপযুক্ত জবাব দেবে।

নিজের চীন সফর প্রসঙ্গে খলিলুর রহমান জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে, যা প্রধানমন্ত্রীর একটি অঙ্গীকার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। শুধু বাংলাদেশই নয়, অন্যান্য দেশও এ ধরনের চুক্তিতে যুক্ত হয়েছে। তবে বাংলাদেশ তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন