Logo
Logo
×

জাতীয়

সিলেটের হাওরাঞ্চলে বন্যা ঝুঁকি মোকাবিলায় ডব্লিউএফপির আগাম সহায়তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:৫২ পিএম

সিলেটের হাওরাঞ্চলে বন্যা ঝুঁকি মোকাবিলায় ডব্লিউএফপির আগাম সহায়তা

আসন্ন বন্যার ঝুঁকি মোকাবিলায় সিলেট বিভাগের হাওরাঞ্চলের ২০ হাজারেরও বেশি পরিবারকে আগাম সহায়তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হয়েছে।

ডব্লিউএফপি জানায়, নির্ভরযোগ্য আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে— এমন আশঙ্কায় গত ২৯ এপ্রিল থেকে নগদ অর্থ বিতরণ শুরু হয়। প্রতিটি পরিবারকে সরাসরি ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি পরিবার নগদ সহায়তা ও আগাম সতর্কবার্তা পেয়েছে। পাশাপাশি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা আরও প্রায় ৪ হাজার ৪০০ পরিবারকে অতিরিক্ত জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।

সংস্থার ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় আগাম পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ পরিবারগুলোকে খাদ্য মজুত, সম্পদ সুরক্ষা এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিতে সহায়তা করে। তিনি আরও জানান, দুর্যোগের পর সহায়তার তুলনায় আগাম সহায়তা জীবন ও সম্পদের ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম।

উল্লেখ্য, জলবায়ু ঝুঁকির দিক থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। ২০১৭ সাল থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে ডব্লিউএফপি এ ধরনের আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন