Logo
Logo
×

জাতীয়

৪৮ ঘণ্টায় আট বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পিএম

৪৮ ঘণ্টায় আট বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

গত দুইদিন ধরে সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এরই মধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নতুন সতর্কবার্তা দিয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দেওয়া বিশেষ বার্তায় জানানো হয়েছে, বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন