Logo
Logo
×

জাতীয়

তনু হত্যা মামলার ময়নাতদন্ত নিয়ে যা বললেন সেই চিকিৎসক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:০১ এএম

তনু হত্যা মামলার ময়নাতদন্ত নিয়ে যা বললেন সেই চিকিৎসক

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের এক আসামি গ্রেপ্তারের পর দেশজুড়ে নতুন করে আলোচনায় এসেছে মামলাটি। এ প্রেক্ষাপটে তৎকালীন কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক ও দ্বিতীয় দফায় গঠিত তিন সদস্যের ময়নাতদন্ত কমিটির প্রধান ডা. কামদা প্রসাদ সাহা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি তনুর দ্বিতীয় ময়নাতদন্ত এবং তাকে ঘিরে চলমান বিতর্কের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

ডা. কামদা প্রসাদ সাহা লিখেছেন, প্রথম ময়নাতদন্তে তার কোনো সম্পৃক্ততা ছিল না। আদালতের নির্দেশে দ্বিতীয়বার কবর থেকে লাশ উত্তোলন করে তিন সদস্যের বিশেষজ্ঞ বোর্ড ময়নাতদন্ত সম্পন্ন করে। লাশ পচে যাওয়ায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ সম্ভব হয়নি। তবে সিআইডি’র পরীক্ষায় তনুর জামাকাপড়ে তিনজন পুরুষের ডিএনএ পাওয়া যায়, যা রিপোর্টে উল্লেখ করা হয়েছিল।

তিনি দাবি করেন, রিপোর্টে কোথাও উল্লেখ করা হয়নি যে তনু ইচ্ছাকৃতভাবে একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক করেছিলেন। জনগণ ভুলভাবে বিষয়টি ব্যাখ্যা করেছে এবং সেই ভুল বোঝাবুঝির দায়ভার তাকে বহন করতে হচ্ছে।

ডা. কামদা প্রসাদ আরও বলেন, তিনি পেশাগত দায়িত্ব পালন করেছেন এবং কখনো কোনো গুরুতর অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তনু হত্যার যথাযথ তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তি চান তিনি।

পোস্টে তিনি অভিযোগ করেন, তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগালি, হত্যার হুমকি ও চরিত্রহনন চলছে। এতে তার মান-সম্মান, পেশা ও পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, “আমি যদি সত্য বলি, তবে আমার যে ক্ষতি হলো তার দায়ভার কে নেবে?”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন