Logo
Logo
×

জাতীয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব শাহ আলম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব শাহ আলম

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসন ক্যাডারের ১৮তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মোঃ শাহ আলমকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপকে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।

মোঃ শাহ আলম এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নগর ব্যবস্থাপনা, সেবা কার্যক্রমের গতি বৃদ্ধি এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন। সংশ্লিষ্ট মহলের মতে, মাঠ প্রশাসনে তার অভিজ্ঞতা ও দক্ষতা নতুন কর্মস্থলেও কাজে লাগবে।

প্রশাসন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বর্তমানে নীতিনির্ধারণী ও সমন্বয়মূলক কাজের গুরুত্ব বেড়েছে। এ প্রেক্ষাপটে অভিজ্ঞ কর্মকর্তাদের সেখানে পদায়ন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় মোঃ শাহ আলমকে এই মন্ত্রণালয়ে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মাঠ প্রশাসনে কাজের অভিজ্ঞতা থাকা কর্মকর্তারা সাধারণত নীতি বাস্তবায়নে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেন। সে বিবেচনায় এই বদলি গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রশাসনে বেশ কিছু রদবদল হয়েছে, যা সরকারের প্রশাসনিক কাঠামো আরও গতিশীল করার প্রচেষ্টার অংশ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন