৮৯টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩৫৭৬৬ হজযাত্রী, চারজনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম
ছবি : সংগৃহীত
পবিত্র হজ পালনে এখন পর্যন্ত ৮৯টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে বলে হজ বুলেটিনে জানানো হয়েছে।
রোববার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি পৌঁছানো হজযাত্রীদের মধ্যে মারা যাওয়া চারজনই পুরুষ। তারা হলেন— টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম, জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল, দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান এবং ময়মনসিংহের মো. সেরাজুল হক। এর মধ্যে আবুল কাশেম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান, আর বাকি তিনজন স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেছেন।
বুলেটিনে আরও জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ জন হজযাত্রী এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে পৌঁছেছেন ৩২ হাজার ৪৮২ জন।
ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৮টি, সৌদি এয়ারলাইনস ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইনস ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।
এছাড়া সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন ২ হাজার ৮৫০ জন হজযাত্রী। আইটি হেল্পডেস্কের মাধ্যমে স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে ৬ হাজার ৯২২টি।



