Logo
Logo
×

জাতীয়

বজ্রপাতে সারা দেশে ১৪ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম

বজ্রপাতে সারা দেশে ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

জেলার ভিত্তিতে মৃত্যুর সংখ্যা

গাইবান্ধা: ৫ জন

সিরাজগঞ্জ: ২ জন

জামালপুর: ২ জন

ঠাকুরগাঁও: ২ জন

নাটোর (সিংড়া): ১ জন

বগুড়া (গাবতলী): ১ জন

পঞ্চগড় (আটোয়ারী): ১ জন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া, সুন্দরগঞ্জের ধোপাডাংগা ও ফুলছড়িতে বজ্রপাতে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

সুন্দরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান সুজা চৌধুরীর বাড়ির বারান্দায় খেলা করার সময় বজ্রপাতে নিহত হয় তার শিশু পুত্র ফুয়াদ ও চাচাতো ভাই রাফি।

সাদুল্লাপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান মিজানুর রহমান।

ফুলছড়ির বুলবুলির চরে কৃষক আলী আকবর বজ্রপাতে নিহত হন।

এছাড়া সাঘাটা উপজেলায় নম্বর আলী এবং ফুলছড়িতে আরও একজন অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন।

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জন, জামালপুরে ২ জন, নাটোরের সিংড়ায় ১ জন, বগুড়ার গাবতলীতে ১ জন এবং পঞ্চগড়ের আটোয়ারীতে ১ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন