Logo
Logo
×

জাতীয়

একনেক সভায় ১৩ হাজার কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পিএম

একনেক সভায় ১৩ হাজার কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় মোট ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন ৫টি, সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৪টি প্রকল্পের। তবে একাধিকবার মেয়াদ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাওয়ায় এ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার সচিবালয়ে অনুষ্ঠিত চলতি অর্থবছরের দশম এবং বিএনপি সরকারের দ্বিতীয় একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভাপতিত্ব করেন। সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একনেক সূত্রে জানা গেছে, অনুমোদনের জন্য তালিকায় ছিল ১৭টি প্রকল্প, তবে সভায় অনুমোদন দেওয়া হয়েছে ১৪টি। অনুমোদিত প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।

তদন্ত কমিটি গঠন

সড়ক খাতের কয়েকটি প্রকল্পে একাধিকবার সময় বাড়ানো হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের সড়ক উন্নয়ন ও সেতু নির্মাণ প্রকল্পে পাঁচবার পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। এ কারণে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

অনুমোদিত প্রকল্পের তালিকা

স্বাস্থ্য খাত: নগর জনগোষ্ঠীর জন্য সমন্বিত স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সম্প্রসারণ প্রকল্প।

অর্থ মন্ত্রণালয়: কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)।

মৎস্য ও প্রাণিসম্পদ: পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (৩য় সংশোধন)।

স্থানীয় সরকার: অভিযোজন ও ঝুঁকি হ্রাসে সহনশীল অবকাঠামো (রিভার) প্রকল্প, পরিচ্ছন্ন কর্মীদের আবাসন নির্মাণ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন, জরুরি পানি সরবরাহ প্রকল্প।

সড়ক পরিবহন ও সেতু: ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, সীমান্ত সড়ক নির্মাণ (২য় পর্যায়), বরিশাল-পটুয়াখালী অঞ্চলের সড়ক উন্নয়ন ও গোমা সেতু নির্মাণ প্রকল্প।

রেলপথ: পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, মধুখালী-কামারখালী-মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন