দেশে হামে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৫৬৪ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৫৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৬ জন।
তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪,৬০৩ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩২,০২৮ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১,৪৩৪ জন এবং চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন ১৭,৯৫৫ জন।



