Logo
Logo
×

জাতীয়

সরকার এখন পর্যন্ত ৯০.৬৬ মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পিএম

সরকার এখন পর্যন্ত ৯০.৬৬ মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

সংসদ সদস্য জানতে চান, বর্তমানে বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ কত এবং এ পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে। জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭৮,০৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।

তিনি আরও জানান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সে অনুযায়ী বাজেটে অর্থ সংস্থান রাখা হয়। বাজেট বরাদ্দ ব্যবহার করেই নির্ধারিত সূচি অনুসারে ঋণ পরিশোধ করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন