Logo
Logo
×

জাতীয়

ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পিএম

ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, “ভাড়া নিয়ে সংকট তৈরি হয়েছে। যেহেতু জ্বালানির দাম বাড়ানো হয়েছে, তাই যৌক্তিকভাবে পরিবহনের ভাড়া বাড়ানোর আলোচনা চলছে। আমরা আশা করি, এটি যুক্তিসঙ্গতভাবে নির্ধারণ করা হবে।”

তিনি আরও জানান, জটিলতা নিরসনে প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হবে এবং আসন্ন ঈদে তা কার্যকর হবে। পাশাপাশি ঢাকার বাসস্ট্যান্ডগুলোর মানোন্নয়নে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্যের দামও বাড়বে, তবে বাসভাড়া যেন অযৌক্তিকভাবে না বাড়ে, তা সরকার কঠোরভাবে নজরদারি করবে। তার মতে, বর্তমান জ্বালানির চাহিদা আসলে প্রকৃত চাহিদা নয়; অবৈধ মজুত ও পাচারের কারণে এ সংকট তৈরি হয়েছে।

এছাড়া তিনি জানান, আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ পালনের উদ্যোগ নেওয়া হবে। এজন্য ভারত, ভুটান ও মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন