ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) সিলিন্ডারের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা।
রোববার (১৯ এপ্রিল) বিইআরসি এক বার্তায় জানায়, নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
১৮ দিনের মধ্যে দ্বিতীয় দফায় এলপি গ্যাসের দাম বাড়ানো হলো। এর আগে ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল। আজ আবারও ২১২ টাকা বাড়ায় মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেল এলপি গ্যাসের দাম।
এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



