Logo
Logo
×

জাতীয়

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পিএম

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, সরকারি তহবিলে চাপ বেড়ে যাওয়ায় দাম বাড়ানো হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা খাত নিয়ে দাতা সংস্থাগুলো আগ্রহ দেখিয়েছে। জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে সরকার কোনো ঋণ নেবে না এবং চাপিয়ে দেওয়া কোনো শর্তও মেনে নেওয়া হবে না।

এদিকে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রও তেলের দাম ৫ ডলার বাড়িয়েছে। বৈদেশিক মুদ্রা দিয়ে তেল আমদানি করতে হয়, তাই সহনীয় পর্যায়ে রাখতে দাম বাড়ানো হয়েছে।

মন্ত্রী আরও বলেন, তেলের দাম বাড়ানো হলেও সরকার এখনও ভর্তুকি দিচ্ছে। যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর ওপর বিরূপ প্রভাব পড়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্ধারিত নতুন দর অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) থেকে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সব দ্বিপাক্ষিক সংস্থার সম্মতি রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন