Logo
Logo
×

জাতীয়

ওসমান হাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পিএম

ওসমান হাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন তারিখ নির্ধারণ করেন।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীদের গুলিতে আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। প্রথমে মামলায় বিভিন্ন ধারায় অভিযোগ আনা হলেও পরে দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজন করা হয়।

এর আগে গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তবে বাদী চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়।

চার্জশিটে অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১১ জন কারাগারে এবং ৬ জন পলাতক রয়েছেন। আগামী ৫ মে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের মধ্য দিয়ে মামলার অগ্রগতি নির্ধারিত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন