টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম
ছবি : সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা বাড়বে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাজধানীতে বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার থাকবে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিনও শিলাবৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হতে পারে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না।
ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বজ্রবৃষ্টি হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও ঢাকা বিভাগের দু-এক স্থানে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। এ দিনও তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরবর্তী পাঁচ দিনের বর্ধিত অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা কমে গেলে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।



