আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি তদন্ত করছে দুদক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পিএম
বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বৃহস্পতিবার সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুলের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, তদন্ত প্রতিবেদন ও সুপারিশ প্রাপ্তির পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করেছে।
প্রতিমন্ত্রী জানান, সরকারি চাকরিতে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্নীতি প্রতিরোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে।



