Logo
Logo
×

জাতীয়

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চার অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় প্রবল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে সাবধানে চলাচল ও নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও মেঘলা আকাশ ও গুমোট গরম বিরাজ করছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৮০ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা মনে করছেন, বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে জনজীবনে স্বস্তি ফিরতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন