Logo
Logo
×

জাতীয়

দেশের ৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩২ এএম

দেশের ৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

ছবি : সংগৃহীত

দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয় জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকার পাশাপাশি আরও বিস্তার লাভ করতে পারে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে।

আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শেষ দিকে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। চতুর্থ ও পঞ্চম দিনে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়লেও গরমের দাপট কমবে না। পশ্চিমা লঘুচাপ ও বঙ্গোপসাগরের পরিস্থিতির কারণে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের মতো আবহাওয়া তৈরি হতে পারে।

রাজধানী ঢাকার জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকবে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত হলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন