Logo
Logo
×

জাতীয়

১৪৩৩ বঙ্গাব্দ কৃষি অর্থনীতিকে উৎসর্গ করছে সরকার: তথ্যমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পিএম

১৪৩৩ বঙ্গাব্দ কৃষি অর্থনীতিকে উৎসর্গ করছে সরকার: তথ্যমন্ত্রী

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বর্তমান সরকার কৃষিভিত্তিক অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং নতুন বাংলা বছর ১৪৩৩-কে দেশের কৃষক সমাজ ও কৃষি অর্থনীতিকে উৎসর্গ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিনে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী বলেন, বাংলা নববর্ষের প্রচলন শুরু হয়েছিল কৃষকদের ফসলের হিসাব রাখার সুবিধার্থে। তাই এটি যেমন বাংলা সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, তেমনি কৃষি অর্থনীতিরও প্রতিফলন ঘটায়।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার কৃষিকে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করছে। কৃষকদের সম্মান ও অবদানকে স্বীকৃতি দিতে সরকার সর্বদা সচেষ্ট এবং কৃষি উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন