ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে এ বদলি কার্যকর করা হয়।
বদলির আদেশ অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল হোসেনকে ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে এবং মো. উসমান গণিকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের এসি পেট্রোল হিসেবে বদলি করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, বদলির সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে।



