Logo
Logo
×

জাতীয়

গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা করে সংসদে বিল পাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পিএম

গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা করে সংসদে বিল পাস

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ সুগম করতে জাতীয় সংসদে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ পাস হয়েছে। সংশোধনীতে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। তিনি বলেন, গুমকে মানবতাবিরোধী অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ ধরনের অপরাধের বিচার নিশ্চিত করার আইনি ভিত্তি তৈরি হলো।

আইনমন্ত্রী আরও জানান, সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। গুমের সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং এই বিল তারই প্রতিফলন।

বিল পাসের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, নির্দিষ্ট সময়ে আলোচনায় অংশ নেবেন, তবে আপাতত এ বিষয়ে আর কিছু বলবেন না।

আলোচনার সময় স্পিকার মেজর হাফিজ উদ্দিন আইনমন্ত্রীকে সংসদীয় আলোচনায় সীমাবদ্ধ থাকার পরামর্শ দেন। তিনি বলেন, সংসদীয় বিধি অনুযায়ী কাজ হচ্ছে, বাইরের মন্তব্যের প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

উল্লেখ্য, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট সংশোধনের অংশ হিসেবে এই বিল উত্থাপন করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, বিলটি পাসের মধ্য দিয়ে গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার আইনি ভিত্তি আরও শক্তিশালী হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন