Logo
Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ইইউভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে ইইউর ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোকপাত করা হয়।

উভয় পক্ষই দীর্ঘদিনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে ব্যবসা-বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং কৌশলগত অংশীদারিত্বের মতো বিষয়গুলোতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন