Logo
Logo
×

জাতীয়

জ্বালানি সংকট দীর্ঘমেয়াদে অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে: অর্থমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫০ পিএম

জ্বালানি সংকট দীর্ঘমেয়াদে অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে: অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জ্বালানি সংকট ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার বিঘ্ন দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। রোববার (৫ মার্চ) শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত বহুপক্ষীয় পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জাতিসংঘের সংস্থা UN-OHRLLS দেশের উত্তরণ প্রস্তুতি নিয়ে একটি স্বতন্ত্র মূল্যায়ন সম্পন্ন করেছে, যার মূল বিষয়গুলো সভায় উপস্থাপন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, সংকটের প্রভাব শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়বে, যা মূল্যস্ফীতি বাড়িয়ে তুলবে। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম বেড়েছে, বাংলাদেশ তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, তবে দীর্ঘদিন এই চাপ বহন করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সরকার জনগণের ওপর হঠাৎ অতিরিক্ত চাপ সৃষ্টি করতে চায় না। কিন্তু সরকারি তহবিল থেকে ধারাবাহিক ব্যয় চলতে থাকলে শেষ পর্যন্ত এর প্রভাব জনগণের ওপরই পড়বে। তাই সতর্কতার সঙ্গে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া জরুরি, যাতে জনগণের স্বার্থ রক্ষা ও অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত হয়।

মন্ত্রী জানান, বর্তমানে অর্থনীতির প্রায় সব সূচক নিম্নমুখী। জ্বালানি খাতে ভর্তুকি, বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধি এবং আমদানি নির্ভরতার কারণে চাপ আরও বাড়ছে। সংকট উত্তরণে সক্ষমতা বৃদ্ধিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো হবে।

তিনি আরও জানান, উত্তরণ প্রক্রিয়া কিছু সময় পিছিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যে দেশের অর্থনীতির মৌলিক সূচকগুলো শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে উত্তরণ বাস্তবসম্মত লক্ষ্য হয়ে উঠবে।

সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা মিজ রাবাব ফাতিমা এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন