ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে শনিবার (৪ এপ্রিল) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩৩ কেবি লাইনের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড উপকেন্দ্রের আওতায় জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।



