Logo
Logo
×

জাতীয়

একদিনে হামে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ৬৮৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম

একদিনে হামে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ৬৮৫

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে বায়ুবাহিত রোগ হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৬৮৫ শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, নতুন চার শিশুসহ চলতি বছর এখন পর্যন্ত হামে অন্তত ৪২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু মার্চ মাসেই মৃত্যু হয়েছে ৩২ জনের। রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় রোগটি ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি হওয়ায় এটি দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া এবং মস্তিষ্কের সংক্রমণ (এনসেফালাইটিস) হওয়ার ঝুঁকি থাকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন