Logo
Logo
×

জাতীয়

আগামী মাসে জ্বালানি সংকট হবে না: জ্বালানি বিভাগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০১:৪৫ পিএম

আগামী মাসে জ্বালানি সংকট হবে না: জ্বালানি বিভাগ

ছবি : সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিলেও দেশে আগামী মাসে কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। একই সঙ্গে তারা পেট্রোল, অকটেন ও জেট ফুয়েলের বর্তমান মজুতের পরিমাণও প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে। এর মধ্যে ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন, অকটেন ৭ হাজার ৯৪০ মেট্রিক টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ মেট্রিক টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন।

তিনি বলেন, মার্চ মাসে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি, এপ্রিলেও সংকট হবে না। ডিজেল পাচার রোধে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি জ্বালানি বিক্রিতে স্বচ্ছতা আনতে একটি মোবাইল অ্যাপ তৈরি করছে সরকার, যা সপ্তাহখানেকের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন