Logo
Logo
×

জাতীয়

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৪:০৬ পিএম

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটাতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানান। তিনি বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল। দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে এবং জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে দ্রুতই এই চার্জ সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীরা প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে পরিশোধ করে আসছিলেন। গ্রাহকদের অভিযোগ ছিল, মিটারের প্রকৃত মূল্য অনেক আগেই উঠে গেলেও অতিরিক্ত অর্থ আদায় অব্যাহত রয়েছে।

বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের দায় গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। তবে বর্তমান সরকার বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং গ্রাহকদের আর্থিক সাশ্রয় নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন