Logo
Logo
×

জাতীয়

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা বার্তা পাঠালেন শি জিনপিং

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০১:৫৪ পিএম

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা বার্তা পাঠালেন শি জিনপিং

ছবি : সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি এ বার্তা পাঠান।

বার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ ভালো প্রতিবেশী, বন্ধু এবং অংশীদার। দুই দেশ সবসময় পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে এবং সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মডেল স্থাপন করেছে।

তিনি আরও জানান, চীন-বাংলাদেশ সম্পর্ককে তিনি অত্যন্ত গুরুত্ব দেন। রাজনৈতিক আস্থা গভীর করা, ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে উচ্চমানের সহযোগিতা বাড়ানো এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে তিনি প্রস্তুত।

এছাড়া একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন