প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের গাড়িতে প্রথমবার জাতীয় পতাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:২৮ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া-আসার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।
এছাড়া স্বাধীনতা ও জাতীয় দিবসের প্যারেড-২০২৬ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পতাকাবাহী গাড়িতে উপস্থিত হন।
বৃহস্পতিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।



