Logo
Logo
×

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ছে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ছে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) জাহেদ উর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন জ্বালানি তেলের দাম বাড়ছে না। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি হলেও সরকার তেলের দাম বাড়ানোর পথে যায়নি। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা বা মজুদ করার প্রবণতা পরিস্থিতিকে জটিল করছে।

উপদেষ্টা জানান, ঈদের আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হয়েছিল তা কয়েক দিনের জন্য যথেষ্ট হওয়ার কথা থাকলেও কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। এটি মূলত মানুষের আতঙ্ক ও অসচেতনতার কারণে হয়েছে। তিনি বলেন, সরকার রেশনিং ব্যবস্থা তুলে নিয়েছিল যাতে ঈদ যাত্রায় সংকট তৈরি না হয়।

তিনি আরও বলেন, পাম্প মালিকরা যদি মজুদ করার চেষ্টা করেন, তা তাদের জন্য লাভজনক হবে না, কারণ তেলের দাম বাড়ছে না। জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংকট বৈশ্বিক কারণে তৈরি হলেও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন