Logo
Logo
×

জাতীয়

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ ডাকটিকিট উন্মোচন করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এরপরই ডাকটিকিট উন্মোচন করেন তিনি।

ডাকটিকিট উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদের সভা। বিকাল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। অতিরিক্ত প্রেস সচিব জানান, সাধারণত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক হয়। তবে এবার বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস পড়ায় বৈঠকটি একদিন এগিয়ে আনা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন