Logo
Logo
×

জাতীয়

ঢাকার যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:২৯ এএম

ঢাকার যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ

ছবি : সংগৃহীত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় রাজধানীর যানজট কমাতে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যাল অটোমেশন করা
  • শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক নির্মাণ
  • ভেতরে ওভারপাস ও আন্ডারপাস তৈরি
  • যত্রতত্র বাস কাউন্টার অপসারণ
  • আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর
  • রাস্তা দখলমুক্ত করা ও বিদ্যুতের খুঁটি সরানো
  • রেলক্রসিংয়ে অটো সিগন্যাল লাইটিং চালু করা
  • সিটি বাসে জিপিএস সিস্টেম চালু করা

এছাড়া ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি ও হাসপাতাল এলাকায় দেশীয় প্রযুক্তির লিফট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৭ এপ্রিলের মধ্যে অধিকাংশ স্বল্পমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন দুই সিটি করপোরেশনের প্রশাসকরা।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ রাজউক, বিআরটিসি ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, “স্বল্পমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করলে এপ্রিলের শেষ নাগাদ যানজট অনেকটা কমে আসবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হলে ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন