Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, বসবাসের জন্য আপাতত যমুনায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী। গুলশানের বাসভবনেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

১৭ বছরের দীর্ঘ নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। এরপর তিনি সপরিবারে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে বসবাস শুরু করেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। পাশের ‘ফিরোজা’ বাড়িতে বসবাস করতেন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

১৯৬ নম্বর বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সে সময় তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়। গত বছর বাড়ির মালিকানাসংক্রান্ত দলিল বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু।

এদিকে, সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সংস্কার কাজ শেষ হলে সেটিকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হবে। সেই অনুযায়ী ভবনটি প্রস্তুতও করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন