Logo
Logo
×

জাতীয়

রাজধানীতে দুপুরে বজ্রবৃষ্টির সম্ভাবনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:২৭ পিএম

রাজধানীতে দুপুরে বজ্রবৃষ্টির সম্ভাবনা

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ০৪ মিনিটে। এর আগে বুধবার রাতে রাজধানীতে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হয়, যার পরিমাণ ছিল ৩১ মিলিমিটার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন