Logo
Logo
×

জাতীয়

ঈদযাত্রা সুষ্ঠু করতে সর্বোচ্চ তৎপর পুলিশ: আইজিপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০১:৩১ পিএম

ঈদযাত্রা সুষ্ঠু করতে সর্বোচ্চ তৎপর পুলিশ: আইজিপি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে দেশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অন্যায়ের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর প্রধান প্রবেশ ও বাহির পথ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, প্রতিবছর ঈদে ঘরমুখো মানুষকে নানা সমস্যায় পড়তে হয়। এজন্য এবার বিশেষ গুরুত্ব দিয়ে যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট এড়াতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

তিনি জানান, বড় বাজার ও মোড়ে যানজট নিরসনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনকে যুক্ত করা হয়েছে। ড্রাইভার-হেলপারদের ট্রাফিক আইন মানতে সচেতন করার উদ্যোগও নেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে আইজিপি বলেন, টার্মিনাল এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের মতো অপরাধীদের নিয়ন্ত্রণে রাখতে সব ইউনিটের ফোর্স মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, রাজধানীতে দূরপাল্লার বাস কাউন্টার থাকবে না—এ বিষয়ে আইন প্রয়োগ করা হবে। পাশাপাশি টিকিটের মূল্য বেশি নিলেও অভিযোগ না করার প্রবণতা পরিবর্তন করতে হবে। প্রচলিত আইন জানা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন