Logo
Logo
×

জাতীয়

ঈদে যমুনা সেতুতে গাড়ির চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১১:৩৬ এএম

ঈদে যমুনা সেতুতে গাড়ির চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা

ছবি : সংগৃহীত

ঈদ সামনে রেখে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। রোববার (১৫ মার্চ) রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৫ হাজার ৬৫৮টি গাড়ি পারাপার করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা।

সেতুর পূর্ব পাড় থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা এবং পশ্চিম পাড় থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ১০০ টাকা। পূর্ব পাড় দিয়ে গাড়ি পার হয়েছে ২০ হাজার ৭৫টি এবং পশ্চিম পাড় দিয়ে পার হয়েছে ১৫ হাজার ৫৮৩টি।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ঈদ উপলক্ষে গাড়ি পারাপারের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আগামী দুই দিন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন