Logo
Logo
×

জাতীয়

ইউজিসি চেয়ারম্যান ড. এসএমএ ফায়েজের পদত্যাগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:০৩ পিএম

ইউজিসি চেয়ারম্যান ড. এসএমএ ফায়েজের পদত্যাগ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ পদত্যাগ করেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছিল। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অধ্যাপক ফায়েজ বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের এই অধ্যাপককে তৎকালীন রাষ্ট্রপতি ও আচার্য ড. ইয়াজ উদ্দিন আহমেদ নিয়োগ দেন। তিনি ২০০২ সালের ২৩ সেপ্টেম্বর থেকে টানা ছয় বছর উপাচার্যের দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ষষ্ঠ চেয়ারম্যান ছিলেন এবং ১৯৯৩ সালের ৭ মার্চ থেকে ১৯৯৮ সালের ৫ মার্চ পর্যন্ত পাঁচ বছর দায়িত্ব পালন করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন