Logo
Logo
×

জাতীয়

জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনাও নেই: সেতুমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:১৩ পিএম

জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনাও নেই: সেতুমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য একটি শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী জানান, গত রাত থেকেই দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। কোথাও কোনো সংকট নেই, তাই জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না।

তিনি আরও বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই। কেউ বেশি ভাড়া নিলে অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী উল্লেখ করেন, অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে এবং কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট গাড়ি ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন