Logo
Logo
×

জাতীয়

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:১১ পিএম

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) সকাল সোয়া ১০টায় তিনি বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জানা গেছে, বিমানবন্দর থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনর্খনন কাজের মাধ্যমে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন করবেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক (চকলেট)সহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন