Logo
Logo
×

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:৩৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি স্পিকার হিসেবে নির্বাচিত হন।

৮১ বছর বয়সী হাফিজ উদ্দিন আহমদের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক ক্যারিয়ার। মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য তিনি রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পদক বীরবিক্রমে ভূষিত হন। পাশাপাশি তিনি একসময় পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন এবং পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবে তিনবার স্বীকৃতি পান।

ভোলা-৩ আসন থেকে তিনি পরপর সাত মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হয়ে সংসদে প্রবেশ করেন। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে ১৯৯২ সালে বিএনপিতে যোগ দেন। এরপর একাধিকবার বিএনপির হয়ে নির্বাচিত হয়ে মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেন। তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী, পাটমন্ত্রী এবং পানিসম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার কারণে এবার স্পিকার নির্বাচিত হয়েছেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন