ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টার কিছু পর শুরু হয়েছে। স্পিকারের চেয়ার খালি রেখেই অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের পর সংসদ নেতা অধিবেশনে সভাপতিত্বের জন্য একজন জ্যেষ্ঠ সদস্যের নাম প্রস্তাব করবেন। অন্য একজন সংসদ সদস্য তা সমর্থন করলে ওই সদস্য অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন।
অধিবেশনের শুরুতেই বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১৯৭১ সাল থেকে সব আন্দোলন-সংগ্রামের শহীদদের স্মরণ করেন।
সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।



