Logo
Logo
×

জাতীয়

সংসদে রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:৩৩ পিএম

সংসদে রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর, তাই সংসদে তার ভাষণ দেওয়ার অধিকার নেই।

বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের এমপিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। তাহের বলেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। বিএনপি কেন এ বিষয়ে ভূমিকা রাখছে, তা বোধগম্য নয়।

ডেপুটি স্পিকার পদ নিয়ে তিনি জানান, বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পর সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ১১-দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন। আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের নোটিশ, মুলতবি প্রস্তাব ও সাধারণ আলোচনার বিষয়বস্তু নিয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। তবে এতে কে সভাপতিত্ব করবেন এবং নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন, তা এখনো নির্ধারণ হয়নি। জুলাই সনদ অনুযায়ী প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার দেবে কিনা, সেটিও চূড়ান্ত হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন