Logo
Logo
×

জাতীয়

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:৩২ পিএম

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হবে। সেদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থাকবে। এছাড়া সুপ্রস্তাব উত্থাপন ও আলোচনা হবে। আইনমন্ত্রী ১৩৩টি অর্ডিন্যান্স সংসদে উপস্থাপন করবেন, এরপর রাষ্ট্রপতির ভাষণ হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে। ১৫ মার্চ অধিবেশন শেষে বিরতি হতে পারে।

এর আগে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া অধিবেশনসহ সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে বিএনপি ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব করেছিল। জামায়াত আপাতত সেই প্রস্তাব নাকচ করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন