Logo
Logo
×

জাতীয়

জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য সরকার: প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০১:১৭ পিএম

জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য সরকার: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী ও ক্ষমতায়ন করতে পারলেই দেশ এগিয়ে যাবে। আগামী পাঁচ বছরে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। তিনি আরও জানান, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড কার্যক্রম শুরু হবে। এ সময় তিনি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

প্রাথমিকভাবে ঢাকার কড়াইল ও ভাসানটেক বাগানবাড়ি বস্তি, রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরসহ দেশের ১৪টি স্থানে প্রকল্পটি চালু হচ্ছে। নির্বাচিত নারীরা মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন।

পাইলট প্রকল্পের আওতায় ১৩ জেলার ১৫টি ওয়ার্ডে তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই শেষে ৩৭ হাজার ৫৬৭ নারীপ্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে। তথ্য সংগ্রহে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, গৃহস্থালিসামগ্রী, রেমিট্যান্স প্রবাহসহ নানা বিষয় বিবেচনা করা হয়েছে।

সরকার আশা করছে, এই কর্মসূচি নারীদের আর্থিক নিরাপত্তা ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন