Logo
Logo
×

জাতীয়

এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার প্রস্তাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০২:২৪ পিএম

এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার প্রস্তাব

ছবি : সংগৃহীত

সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১,২৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া।

তিনি জানান, বেসরকারি এলপিজির তুলনায় দাম কম থাকায় ক্রসফিলিংয়ের প্রবণতা দেখা দিয়েছে। এ কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে দাম বাড়ানোর আবেদন করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বরও ১২.৫ কেজির এলপি গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিল বিপিসির মালিকানাধীন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড। তখন ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে পরিবহন ও অপারেশন খরচ বৃদ্ধির যুক্তি দেখানো হয়েছিল। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেই প্রস্তাব নাকচ করে দেয়।

নতুন প্রস্তাবটি অনুমোদিত হলে সরকারি এলপি গ্যাসের দাম বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় হবে বলে আশা করছে কোম্পানি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন