Logo
Logo
×

জাতীয়

ঈদের ছুটির আওতাবহির্ভূত থাকবেন যারা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০১:২৮ পিএম

ঈদের ছুটির আওতাবহির্ভূত থাকবেন যারা

ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে সরকারি ছুটির মধ্যবর্তী দিন ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এবার সরকারি চাকরিজীবীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

রোববার (৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, সব ধরনের সেবা ও প্রতিষ্ঠান এই ছুটির আওতায় থাকবে না।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জনস্বার্থে জরুরি সেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবায় নিয়োজিত কর্মীরা ছুটির বাইরে থাকবেন। চিকিৎসা সেবার গুরুত্ব বিবেচনায় হাসপাতাল, জরুরি চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের জন্যও ছুটি কার্যকর হবে না।

এছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন, ব্যাংক ও আদালতের কার্যক্রমের বিষয়ে আলাদা নির্দেশনা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক ব্যাংক কার্যক্রম চালুর বিষয়ে নির্দেশনা দেবে এবং সুপ্রিম কোর্ট আদালতের কার্যক্রমের সিদ্ধান্ত জানাবে।

বেসরকারি শিল্প-কারখানার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

সাধারণত সরকারি ছুটি নির্ধারিত হয় সরকারি চাকরি আইন-২০১৮ এবং ছুটি বিধিমালা-১৯৫৯ অনুযায়ী। নির্বাহী আদেশে ঘোষিত এই ছুটি মূলত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নীতিমালা ও শ্রম আইন অনুযায়ী তা অনুসরণ করে থাকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন