যশোরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০১:২০ পিএম
ছবি : সংগৃহীত
যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যশোরে রানওয়েতে জরুরি অবতরণ করেছে। তবে বৈমানিক নিরাপদে আছেন এবং বিমানের কোনো ক্ষতি হয়নি।
সোমবার (৯ মার্চ) দুপুর ১২টা ৪৬ মিনিটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে বৈমানিক নিরাপদে অবতরণ করতে সক্ষম হন।
আইএসপিআর নিশ্চিত করেছে, এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং বিমানটি নিরাপদে রানওয়েতে অবস্থান করছে।



