Logo
Logo
×

জাতীয়

রমজানে সবজির দামে স্বস্তি, মুরগির বাজারে অস্থিরতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম

রমজানে সবজির দামে স্বস্তি, মুরগির বাজারে অস্থিরতা

ছবি : সংগৃহীত

রমজানের শুরুতে সবজির বাজারে চড়া দামের কারণে ভোগান্তি থাকলেও এখন কিছুটা স্বস্তি ফিরেছে। সরবরাহ বাড়ায় বেগুন, করলা, ঢেঁড়স, পটল, শসা, লেবুসহ বেশিরভাগ সবজির দাম কমে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নাগালে এসেছে।

তবে সবজির বাজারে স্বস্তি মিললেও রাজধানীতে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। গত সপ্তাহে কেজিপ্রতি ১৭০–১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার এখন ২৩০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ মাত্র এক সপ্তাহে কেজিপ্রতি দাম বেড়েছে ৫০–৬০ টাকা। অন্যান্য জাতের মুরগির দামও চড়া—কক মুরগি ৩৫০ টাকা, লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি ৭৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে আসা ক্রেতারা হঠাৎ এই দাম বৃদ্ধিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। খিলক্ষেত বাজারের এক ক্রেতা বলেন, “আগে ১৮০ টাকায় যে মুরগি কিনেছি, এখন সেটা ২৩০ টাকা দিয়ে নিতে হচ্ছে। এতে সংসারের খরচ বেড়ে যাচ্ছে।”

অন্যদিকে মাছের বাজারেও দামের তারতম্য দেখা যাচ্ছে। চাষের পাঙাশ ১৮০–২২০ টাকা, তেলাপিয়া ২০০–২২০ টাকা এবং রুই ৩৫০–৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় নদীর মাছ ও ছোট মাছের দাম আরও বেশি, কেজিপ্রতি ৪০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত উঠেছে।

সবজির দাম কমে আসায় বাজারে আপাতত স্থিতিশীলতা দেখা দিলেও মুরগি ও মাছের বাজারে অস্থিরতা ক্রেতাদের ভোগান্তি বাড়াচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন