Logo
Logo
×

জাতীয়

প্রবাসীদের প্রতি সম্মান নিশ্চিত করতে বিমানবন্দরে নতুন নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:০৫ পিএম

প্রবাসীদের প্রতি সম্মান নিশ্চিত করতে বিমানবন্দরে নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং সেই অর্থ থেকেই সরকারি কর্মচারীদের বেতন হয়— উল্লেখ করে তাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, তা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকার কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে এক মতবিনিময় সভায় প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রবাসী কর্মীদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তাদের ‘স্যার’ সম্বোধন করার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি বিমানবন্দরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মনিটরিং ব্যবস্থা জোরদার করা এবং দায়িত্ব পালনে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে অগ্নিকাণ্ড বা নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আফরোজা খানম জানান, সেবার মান নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আকস্মিক পরিদর্শন পরিচালনা করা হবে। তিনি বলেন, প্রবাসীদের প্রতি আন্তরিকতা ও সম্মান প্রদর্শন করতে হবে, কারণ তাদের কষ্টার্জিত অর্থই দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে।

সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন